• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহরের ঢাকা মোড়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা খন্ড খন্ড রেলী ও স্লোগানে দুপুর থেকে আসতে শুরু করে প্রতিষ্ঠা বার্ষিকী মঞ্চে। উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান সংগ্রাম ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম (ডাক্তার) এর সঞ্চালনায় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,আহ্বায়ক দিনাজপুর জেলা বিএনপি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category