• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পার্বতীপুরে হুগলীপাড়া আদর্শ যুব সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে হুগলিপাড়া আদর্শ যুব সংঘ। কর্মসূচীর মধ্য ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়াল, বধ্যভূমি, ও শাহীন মিনারে পুষ্প মাল্য দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হুগলীপাড়া আদর্শ যুব সংঘ আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার (১৭ ডিসেম্বর) রাতে পার্বতীপুরের হুগলীপাড়া নর্থ ইয়ার্ড মাঠে, হুগলীপাড়া আদর্শ যুব সংঘের আয়োজনে, হুগলীপাড়া আদর্শ যুব সংঘের সভাপতি মোঃ কাজীম উদ্দিন এর সভাপতিত্বে, হুগলীপাড়া আদর্শ যুব সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (ফিজার) এর তত্বাবধানে হুগলীপাড়া আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে ছিলেন হুগলীপাড়া যুব সংঘের সাবেক সভাপতি সালেহ আহম্মেদ মঞ্জু,পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক গোলাম হোসেন ফারুক অভি, বীর মুক্তিযোদ্ধাগন সামসুল হক, নুরুল আমিন, আব্দুস সামাদ, আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম মোস্তফা,

৩ নং রামপুর ইউপি আওয়ামীলীগ এর সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ বেতার শিল্পী ওয়াহেদুল ইসলাম, ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফছানা খাতুন, দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর শাখার সভাপতি সাদেকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী জোবায়দুর রহমান, সাদেকুল ইসলাম ভুট্টুসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা

সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category