• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পুঠিয়ায় দেশীয় অস্ত্র ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টার দিকে পুঠিয়া পৌর সদর এলাকার তার বাড়ি থেকে মাদক সম্্রাজ্ঞী আইরিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আইরিন পুঠিয়া পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

প্রতিবেশি রিদয় খান জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মাদক সম্্রাজ্ঞী আইরিন বেগমকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।

এসময় তার তার কাছে থেকে হেরোইন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে। তাদের নামে পুঠিয়া থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category