• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পুলিশের এডিশনাল আই জি পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনিসুর রহমান খাঁন এর ইন্তেকাল

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এডিশনাল আই জি পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনিসুর রহমান খাঁন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দৈনিক যায়যায়দিন এর দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি এম এ আলম বাবলু’র বড় ভাই।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের শহীদ শিরু মিয়া মিলনায়তনে মঙ্গলবার দুপুরে আলহাজ্ব আনিসুর রহমান খাঁন বাংলাদেশ পুলিশের অবসর প্রাপ্ত এডিশনাল আই জি পি (বীর মুক্তিযোদ্ধা) এর নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবন শেওড়া পাড়ায় হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

রাজারবাগে জানাজা শেষে তাঁর মৃতদেহ রাষ্ট্রীয় প্রোটোকলের মাধ্যমে গ্রামের বাড়ী পাবনা জেলা শহরে নিয়ে গিয়ে তাঁর দ্বিতীয় জানাজা মঙ্গলবার রাতে পাবনা জেলা শহরের আরিফপুর গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এবং আরিফপুর গোরস্থানে তাঁর বাবা-মার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।

স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক আনিসুর রহমান খাঁনের কফিনে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ডিএমপির কমিশনার অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

মৃত্যুকালে তিনি স্ত্রী (অবসরপ্রাপ্ত পরিচালক,স্বাস্থ্য বিভাগ) ও দুই ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category