• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় ক্যান্সারে আক্রান্ত ছোট্ট মাইশা বাঁচাতে চায় মানবিক সাহায্যের আবেদন

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ রবিবার, ৭ মে, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার ছোট্ট মাইশা(৫) বাঁচাতে চায়। সে মরনব্যাধি দূরাগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত। মাইশা উপজেলার নিতপুর মাষ্টারপাড়ার মির হোসেনের মেয়ে। মাইশার বাবা মির হোসেন ও মা রোজিনা বেগম জানান, তাদের ৪ ছেলে-মেয়ের মধ্যে মাইশা সবার ছোট। এতদিন মাইশা খুব ভাল ছিল। গত রমজানের ঈদের পরে মাইশা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান পরীক্ষা নিরিক্ষা শেষে তার ক্যান্সার ধরা পড়ে।

মির হোসেন জানান, তিনি বাড়ির পাশে ক্ষুদ্র খড়ির ব্যবসা করেন। এতে তার পরিবার পরিচালনা করা খুব কষ্টসাধ্য ব্যাপার। এরই মধ্যে মেয়ে ক্যান্সারে আক্রান্ত জেনে তিনি ভেঙ্গে পড়েছেন। ছোট্ট মাইশা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০নং ওয়ার্ড ৩য় তলায় চিকিৎসাধনি রয়েছে। তিনি জানান, মাইশাকে ডাঃ কেমো থেরাফি দেওয়ার জন্য বলেছেন। এরমধ্যই সাধ্য অনুযায়ী কয়েকটি দেওয়া হয়েছে।

একবার কেমো থেরাফী খরচ দেড় লক্ষ টাকা। তিনি এখন আর এ ব্যায় বহন করতে পারছেন না। তিনি মেয়ের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন বলে জানান। এজন্য তিনি তার মেয়েকে বাঁচানোর জন্য যার যতটুকু সামর্থ আছে তা দিয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ করেছে। সাহায্য পাঠানোর বিকাশ নং- মাইশার বড় ভাই ইমন- ০১৮২৭-৩৯৫৫২১। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category