• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় সহকারী শিক্ষিকা নাজমা খাতুনের মৃত্যু

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মার্চ, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। তিনি পোরশা উপজেলার সাবেক উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ও বর্তমান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের স্ত্রী এবং সাপাহার উপজেলার গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান পলাশডাংগা গ্রামের আব্দুল জলিলের মেয়ে। নাজমা অসুস্থতা জনিত কারনে রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান। মৃতু কালে বাবা, মা, ভাই-বোন, স্বামী, ছোট ১ ছেলে ও ২ মেয়ে সহ সহকর্মী ও অনেক আতœীয় স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ৮টায় তার শশুড়বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ ফকিরপাড়ায় প্রথম জানাজা, একইদিন বেলা ২টায় পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২য় জানাজা এবং তার বাবার বাড়ি সাপাহারের পলাশডাংগা গ্রামে ৩য় জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মায্হারুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, আব্দুর রহমান ও শাহানাজ আক্তার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category