পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা সোমনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মোকসেদ আলী(৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……রাজিউন)। ধারনা করা হচ্ছে তিনি স্ট্রোক জনিত কারনে সোমবার দিবাগত রাত ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মঙ্গলবার জোহরের নামাজের পরে সোমনগর মসজিদে মরহুমরে নামাজে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। মৃতুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অনেক আতœীয় স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগ সহসভাপতি আহমাদুল হক শাহ্, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্, সম্পাদক শরিফুল ইসলাম, সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার সহ সহকারি শিক্ষকবৃন্দ এবং সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান সহ সহকারি শিক্ষকবৃন্দ শোক প্রকাশ করেছেন।#