পোরশা(নওগাঁ)প্রতিনিধি: ডেইলি অবজারভার নওগাঁর পোরশা উপজেলা প্রতিনিধি এম রইচ উদ্দিনের আব্বা ও ২নং তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ডের (বর্তমান ৪,৫,৬ ওয়ার্ড) সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা (৬৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……রাজিউন)। ডায়াবেটিস জনিত রোগে মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। একইদিন বিকাল ৫টায় তার নিজ বাসভবন উপজেলার জালুয়া গ্রামের ঈদগা ময়দান প্রাঙ্গণে মরহুমরে নামাজে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। মৃতুকালে তিনি স্ত্রী, ছেলে, নাতী-নাতনী সহ অনেক আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, সংশ্লিষ্ট ইউপি’র সাবেক চেয়ারম্যান তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি কামরুজ্জামান সরকার সহ তেতুলিয়া ইউপির ওয়ার্ড সদস্যগণ শোক প্রকাশ করেছেন।#