• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফকিরহাটে নৌকার নির্বাচন কার্যক্রম মূল্যায়নে বিশেষ সভা

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
সংসদীয় আসন বাগেরহাট-১ এর আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দীনের নৌকা মার্কার পোস্টার, লিফলেট বিতরণ ও মাঠ পর্যায়ের নির্বাচন কার্যক্রম মূল্যায়নে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা নির্বাচন মনিটরিং কমিটির সদস্য স্বপন দাশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে সভায় আলোচনা করা হয়। ফকিরহাট উপজেলার ৪৫টি ভোট কেন্দ্রের জন্য গঠিত কমিটির সভাপতি ও সম্পাদকগণ সভায় অংশগ্রহণ করেন। সংসদ নির্বাচনে জনঅংশগ্রহণ ও উপজেলার ৩৯ হাজার পরিবারের কাছে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, নৌকার পোস্টার ও লিফলেট বিতরণসহ কর্মীদের উপর অর্পিত দায়িত্ব, উঠান বৈঠক সহ নেতা কর্মীদের বিভিন্ন কার্যক্রম সভায় পর্যালোচনা করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category