• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ফুলবাড়ী উপজেলা কৃষকদের মাঝে ফসলের বীজ ও উপকরণ বিতরনের উদ্বোধন।

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

ফুলবাড়ী প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস কর্তৃক বর্তমান রবি মৌসুমে উপজেলা ৫৭৭০ জন প্রান্তি চাষিদের মাঝে ফসলের বীজ ও উপকরণ বিতরনের উদ্বোধন। গতকাল রবিবার ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষকদের মাঝে ফসল ভিত্তিক বীজ ও রাসায়নিক সার বিনামূলে বিতরণ করা হয়। এই মৌসুমে কৃষক প্রতি ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করেন। কৃষি প্রনোদনা বিতরন অনুষ্ঠানে উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। এ সময় তিনি বলেন, দেশের মানুষের খাদ্যের চাহিদা মিটাতে বর্তমান সরকারের উদ্যোগে এই ফসলের বীজ ও সার বিতরন করা হচ্ছে। যাতেকরে কৃষকেরা সহজেই ফসল উৎপাদন করে দেশ ও জাতীর জন্য খাদ্য যোগানে ভূমিকা রাখতে পারে। উক্ত কৃষি প্রনোদনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার। তিনি বলেন, চলতি অর্থ বছরে সরিষা, গম, ভুট্টা, সূর্যমূখি, পেয়াজ, মুকডালের বীজ ৭টি ইউনিয় ও পৌরসভায় মোট ৫৭৭০জন দ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদির্ঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কৃষকগন।
পরিশেষে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) কে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীগন সম্মাননা ক্রেস প্রদান করেন। এ সময় ফুলবাড়ী থানা প্রেসকাবের সংবাদিকবৃন্দ উপস্থিতছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category