• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফুলবাড়ী-পার্বতীপুর ৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মোঃ কাজী আব্দুল গফুর

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ

দিনাজপুর- ফুলবাড়ী-পার্বতীপুর-৫ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয় প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলার জাতীয় পাটির সভাপতি মোঃ কাজী আব্দুল গফুর। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টার এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজী আব্দুল গফুর দ্বাদশ সংসদ নির্বাচন করার ঘোষনা দেন। তিনি তার বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ ফুলবাড়ী-পার্বতীপুর আসনের জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি এবং আমি আগামী নির্বাচনে মনোনয়ন পেলে জাতীয় পার্টির পক্ষ থেকে এই আসনে নির্বাচন করব। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, সাবেক রাষ্টপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদ এর আদর্শে অনুপ্রানিত হয়ে ১৯৯০ সালে জাতীয় পার্টির সদস্য পদ লাভ করি। এরশাদমুক্তি আন্দোলনে আমি সক্রিয় ভূমিকায় মাঠে ছিলাম। তৎকালীন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হওলাদার আমাকে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি কাউন্সিলের জন্য অনুমোদন দেন। পরর্বতীতে নির্বাচনে আমি উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হই। সেই কাল থেকে জাতীয় পার্টির পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় সক্রিয় ভাবে দল সু-সংঘটিত করা কাজ করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ৩০০ আসনের প্রাথমিক ভাবে প্রার্থী নির্বাচিত হই। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশে নির্বাচন থেকে বিরত থাকি। গোলাম মো কাদের এমপি মহোদয় ২০২০ সালে কেন্দ্রিয় কমিটির সদস্য নির্বাচিত করেন। তাই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের এমপির নির্দেশনায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর ৫ আসনের ফুলবাড়ী পার্বতীপুর প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং সুধিজন সহ সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category