• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামে এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় শাকিল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মামুন হাসান উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামের আব্দুল হাই’র ছেলে। অপরদিকে গ্রেফতারকৃত শাকিল মিয়া একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ফুলবাড়িয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই উপজেলার কালাদহ ইউনিয়নের সহোদর দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক নিহত নিহত মামুন হাসান ও গ্রেফতারকৃত শাকিল মিয়ার।নিহত মামুন হাসানের প্রেমের সম্পর্ক ছিল বড় বোনের সাথে ও গ্রেফতারকৃত শাকিল মিয়ার প্রেমের সম্পর্ক ছিল ছোট বোনের সাথে। এসব নিয়ে মামুন ও শাকিলের বিরোধ লেগেই থাকত।

ঘটনার দিন রাতে হুরবাড়ি গ্রামে মামুন ও শাকিলের দেখা হয়। এসময় কথা কাটাকাটির হলে শাকিল ছুরিকাঘাত করে মামুন হাসানকে। পরে স্থানীয়রা মামুনের ডাক-চিৎকারে টের পেয়ে শাকিলকে আটক করে। তবে, অল্প কিছুক্ষনের মাঝেই মামুন হাসান ঘটনাস্থলেই মারা যায়।

এসআই মো. হানিফ মিয়া আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মামুনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। গ্রেফতাকৃত শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category