• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন।।

দিনকাল বিডি / ৭৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ১০ গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।
ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক মো. হামিদুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি মন্তজ আলী চৌধুরী, পৌর যুবদলের সদস্য ও সাবেক কমিশনার আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন উর রশীদ, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এমএ কাইয়ুম আনছারী, সাবেক প্যানেল মেয়র নুরজ্জামান জামান, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মমতাজ পারভেজ, মিল ব্যবসায়ী সাত্তার মন্ডল ও শ্রমিক নেতা ফকির আলী।
বক্তারা বলেন, ৯ একর ৪০ শতক কানাহার পুকুরের জলমহাল ও সেই পুকুরের পাড়ে ২ একর ৯০ শতক ফুলবাড়ীর কেন্দ্রীয় কবরস্থান। পানির ঢেউয়ে কবরস্থানের প্রায় ১ একর জায়গা পুকুর গিলে ফেলেছে। সেই জায়গা উদ্ধার ও কবরস্থান রক্ষা ও সংস্কারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category