• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহাফিল বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীতে মিলাদ মাহফিল খাবার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর তিনটায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, মিলাদ মাহফিল ও আলোচনা শেষে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়, খাবার বিতরণ শেষে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন যুবদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফুলবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে, ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শিবলী সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হক শাহ অষ্টিন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক হীরা সরকার, যুগ্ন আহবায়ক মারুফ হোসেন, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড সহ পৌর, উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category