• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বকশীগঞ্জে জমি দখলের চেষ্টা, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জমি দখল করাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ওই হামলায় এক এসএসসি পরিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছে। হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
এবিষয়ে সোমবার (২১ এপ্রিল) দুপুর ২ টায় সংবাদ সম্মেলন করেন নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর ফকিরপাড়া গ্রামের ভুক্তভোগী লুৎফর রহমান ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, আমাদের সাড়ে ২৩ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে জানকিপুর দিকপাড়া গ্রামের আজিজুর রহমান সাদা, মনিরুজ্জামান মনি, মিনহাজুল ইসলাম মিঠু গংএর সঙ্গে আমাদের পরিবারের মামলা মোকদ্দমা চলে আসছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ১১ টার দিকে আজিজুর রহমান সাদার ছেলে মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন জানকিপুর বিনোদরচর বাজার সংলগ্ন ওই জমি জোরপূর্বক দখল করতে আসে।
এসময় আমার ভাই শহিদুর রহমান (৭০) তাদের বাঁধা দিলে তাকে এলোপাতারী মারধর করেন তারা।
খবর পেয়ে আমার ভাইকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর দেশীয় অস্ত্র সহ হামলা চালায় মাহমুদুল হাসান ও মনির লোকজন। তাদের হামলায় বড় ভাই শহিদুর রহমান (৭০), আবদুল মতিন (৫০), আমিনুল ইসলাম (৪৮), সিদ্দিকুর রহমান (৪৫) ও স্কুল শিক্ষার্থী মাহবুবা আক্তার (১৬) আহত হয়। এসময় তারা সুলতান মিয়ার চায়ের দোকান ভাঙচুর চালায়।
লুৎফর রহমান আরো বলেন, বিরোধপূর্ণ ওই জমির মামলায় আমরা ৩ টি ডিক্রি লাভ করেছি। ওই জমির প্রকৃত মালিক আমরা কিন্তু তারা জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছেন।
আমাদের ওপর নির্দয়ভাবে হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা ন্যায় বিচার প্রার্থনা করছি এবং হামলাকারীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শহিদুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এঘটনায় হামলার বিচার চেয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলা ও ভাঙচুরের ঘটনায় জানতে চাইলে অভিযুক্ত মাহমুদুল হাসান জানান, ওই জমি নিয়ে বিজ্ঞ আদালত আমাদের পক্ষে চার টি ডিক্রি দিয়েছেন। বিবাদীরা যেন ওই জমিতে যেতে না পারে এব্যাপারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা আমাদের জমিতে গেলে উল্টো আমাদের মারধর করেছে। তাদের ওপর হামলার ঘটনাটি সঠিক নয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, লিখিত আবেদন পেয়েছি, এঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category