• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, মেয়র প্রার্থী লিটন

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক রাসিক মেয়র ও আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার দুপুরে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে নগরীর কাদিরগঞ্জে পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মাতা মরহুমা জাহানারা জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, জ্যৈষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, কনিষ্ঠকন্যা মাইশা সামিহা জামান শ্রেয়া প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, সহ-সভাপতি নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের জ্যৈষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, কনিষ্ঠকন্যা মাইশা সামিহা জামান শ্রেয়া, মহানগর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফমআ জাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো মোসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য হাফিজুর রহমান বাবু, নজরুল ইসলাম তোতা, মোকলেসুর রহমান কচি, ইউনুস আলী, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী খান ওয়ালি খান, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ সহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category