• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ীর কাজ চলমান।

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁ বদলগাছীতে জমি নিয়ে বিরোধ আদালতে মামলা। আদালতের নিষেধাজ্ঞার উপেক্ষা করে জোড় পূর্বক বাড়ী নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার কোলা ইউপির কোলা সরকার পাড়ায় গ্রামে এই ঘটনা ঘটে। বাদী রফিকুল ইসলাম, সরকারী একজন চাকুরীজীবী হওয়ায় দীর্ঘ দিন যাবত ঢাকায় অবস্থান করতেন। অবসরের আশার পর নিজের জমি জমা বুঝে নেওয়ার সময় দেখেন কিছু জমি জোরপূর্বক দখল করে বাড়ী নির্মান করেন আজিজুল রহমান গং। তখন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী আজিজুর রহমান ও আরশাফুলের সংগে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অবশেষে নিজের জমি বুঝে নিতে রফিকুল ইসলাম বাদী হয়ে আশরাফুল ইসলাম এবং আজিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মাননীয় আদালত বাড়ী না করার জন্য নিষেধাজ্ঞা নোটিশ প্রদান জারী করেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোড় পূর্বক বাড়ী নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন। গ্রাম প্রধানেরা বলেন জমির কাগজ পত্র পর্যালোচনা করে দেখা যায় বাদী রফিকুল ইসলাম গং পৈত্রিক সূত্রে ৩.৫০ শতক ও ক্রয় সূত্রে ৬.৩৯ শতক মোট ৯,৮৯ শতক জমির মালিক। বাদীর খতিয়ান নং১৫৭, দাগ নং ১১৪৭ জমির পরিমান ১১ শতক।অপর দিকে বিবাদী দের খতিয়ান নং৪৩ দাগ নং১১৪৭ মোট জমির পরিমান ২০ শতক। বিবাদী আশরাফুল ইসলাম ও আজিজুর রহমান দুই ভাই একত্রে ৬.৬৬ শতক মালিক। বিবাদী আশরাফুল ইসলাম বলেন আমরা কোন ভাল সার্ভেয়ার যারা দ্বারা জমি না করেই বাড়ী তৈরী করছি। বিবাদীরা জনে বলে বেশি থাকায় বাদী রফিকুল ইসলাম বাধাদিলে বিভিন্ন রকমেের ধুমকি ধামকি এবং শারীরিক নির্যাতনের স্বীকার হয়। বাদী বাধ্য হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালত নওগাঁ মামলা নং ৬৩ মিস/২৪ তাং ০৫/১১/২০২৪ বিড ৫ নং আসামী আদালত নওগাঁ সি আর মামলা নং৯৮/২৪ তাং০৯/১১/২০২৪ ও নওগাঁ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মিস /২৪ মামলা দায়ের করেন।বাদীর পিটশানে ৭৬৩ মিস/২৪ মামলায় কোট থানার মাধ্যমে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় বদলগাছী থানাকে অবগত করে নোটিশ জারী করেন। তদন্তকারী কর্মকর্তা এএস আই ইউসুফ আলী,এস,আই মতিউর রহমান,১৯/০১/২৪ ও১৯/১১/২৪ ইং তারিখে তদন্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা জারি করে।বাদীর বাড়ীর নির্মাণ ওয়াল ঘেঁষে আরসিসি প্লিয়ার দিয়ে গায়ের জোরে বিবাদী বিল্ডিং এর কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে গ্রাম বাসীরাও বিক্ষুব্ধ হয়ে বলেন বিবাদীরা নিজেদের জমি না মেপেই বে আইনি ভাবে আরসিসি প্লেয়ার তৈরি করছে। এ বিষয়ে বদলগাছী থানায় ১১/১১/২৪ ইং তারিখে একটি সাধারণ ডাইরী করা হয়েছে। যার জিডি নং ৪৯২। এখনও বিভিন্ন ভাবে বাদী রফিকুল ইসলামকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে। যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এব্যপারে থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী বলেন বিষয় টি উভয় পক্ষকেই নিষেধ করা হয়েছে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য। এবং আদালতের নিদেশ মেনে চলার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category