• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বদলগাছীতে গণসংযোগ করলেন জননেতা আকরাম হোসেন চৌধুরী

দিনকাল বিডি / ২৫২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নওগাঁ জেলা প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসন। বিভিন্ন দল থেকে মনোয়নন প্রত্যাশীরা ছুটে চলেছেন সাধারণ ভোটারদের কাছে। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই জননেতা প্রতিদিনের ন্যায় গত বুধবার বিকেল থেকে সন্ধা অবধি উপজেলার কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেন।
পথসভায় আকরাম হোসেন চৌধুরী বলেন, বিএনপি সাধারন মানুষকে বিভ্রান্ত করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
এসময় বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাফিজার রহমান, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাজি বেলাল, আওয়ামলীগ নেতা মিজানুর রহমান, সাবেক উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০-১০-২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category