বদলগাছী(নওগাঁপ্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে কামালপুর গ্রামের কাঁচা রাস্তা থেকে ১ কেজী ৪৭০ গ্রাম গাঁজা,একটি পালসার মটর সাইকেল সহ ২জনকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় ২২ জুন রাত সারে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আধাইপুর ইউপির কামালপুর গ্রামের কাঁচা রাস্তার উপর এস আই মেহেদী হাসান সহ সংগীয় ফোর্স অবস্হান নেয়। কিছুক্ষনের মধ্যে দুইজন আরোহী সহ একটি মটর সাইকেল আসে। পুলিশ মটর সাইকেলটি থামানোর সিগনাল দিলে, মটর সাইকেল না থামিয়ে দ্রত গতিতে পালিয়ে যাওয়ার সময় একটি খাদে পড়ে যায়। তখন এস আই তুহিন সংগীয় ফোর্স নিয়ে তাদেরকে একটি ১৫০ সিসি পালসার মটর সাইকেল ও পাটের ব্যাগে সহ আটক করে। উপস্হিত স্বাক্ষীদের সামনে ব্যাগ তল্লাসী চটের ব্যাগে পলথিনে মোড়ানো ১ কেজী ৪৭০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। আসামীরা হলেন রংপুর জেলার পীরগন্জ উপজেলার অনন্তপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে এস আই তৌহিদুর রহমান (৩৮)। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার স্টেডিয়াম পাড়ার আলতাফ হোসেনের ছেলে মিনুর রহমান। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন তৌহিদুল রহমান পুলিশের এস আই পোস্টে চাকুরী করত কিন্তু বিগত ৮মাস আগে বিভিন্ন অপকর্মের কারণে চাকুরী চ্যুত হয়েছে।