• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বদলগাছীতে সাধারণ মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ছলিম উদ্দীনকে আবারও এমপি হিসাবে দেখতে চান।

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

ফজলে মওলা,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে নৌকার মাঝি হিসাবে সর্বতরের জনসাধারণ ছলিম উদ্দীন তরফদারকে দেখতে চায়। সাধারণ জনসাধারণের ভ্যাসে জানাজায় ছলিম মদ্দীন তরফদার ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন। বিজয়ের পর তার কাজে দক্ষতা ও মহাদেবপুর-বদলগাছীর

আসনের উন্নয়নমূলক কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮সালে দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক প্রদান করেন। তিনি পরপর দুইবার এমপি হিসাবে দায়িত্ব থেকে সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন।

অসাধারণ ভোটারদের ভ্যাসে জানা যায় মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ ধারা ও ৪১সালের ভিশনকে ধরে রাখতে হলে এমপি ছলিমদ্দীন তরফদারের কোন বিকল্প নেই। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে এই আসনেটিতে ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবে বলে তারা বলেন।

নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। শনিবার এ কার্যক্রম শুরু করা হয়। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রর্তীক দিবেন তার নির্বাচন করব। যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল বলেন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ ধরে রাখতে হলে ছলিম উদ্দীন তরফদার সেলিম প্রয়োজন। কারণ পর পর দুইবার এমপি হয়ে এই আসনের দুই উপজেলা মহাদেবপুর -বদলগাছীর বিভিন্ন এলাকার রাস্তা, ঘাট, ব্রীজ,কালভার্ট, মসজিদ,মন্দির সহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category