শেখ আরিফ,নারায়ণগঞ্জ-বন্দরঃ
নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের ৫ দিন পর মিশুক চালক জাকির হোসেন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে নিহতের পিতা আলম বাদশা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১(১২)২৩।
এদিকে গত সোমবার রাতে বন্দর ফাঁড়ি পুলিশের এসআই আরিফ পাঠান বরিশাল জেলায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা থাকার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,মামলার তদন্ত স্বার্থে আটককৃতদের নাম ঠিকানা বলা যাচ্ছেনা। আটককৃতরা বন্দর থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত জাকির হোসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিগলটারি গ্রামের দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তারা বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার ১১নভেম্বর সকালে কলাগাছিয়া ইউনিয়ন মোহনপুর কবরস্থানের পাশে জমিরধারে অজ্ঞাত নামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায়। সাথে সাথে বন্দর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাড়ী পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন। নিখোজ নিহত মিশোক চালক জাকিরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ বন্দরে জাকির হোসেন (১৯) নামে এক যুবক নিজ বাড়ি নবীগঞ্জ মাঠপাড়া থেকে মিশুক চালানোর কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। নিখোজের পিতা আলম বাদশা বন্দরে নিকট আতিœয়সহ বিভিন্ন স্থানে খুজাখুজি করেও কোথাও কোন সন্ধ্যান না পেয়ে ৭ডিসেম্বর দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডিনং- ৩৫৬ তাং ৭-১২-২৩ইং।