সোহাগ উদ্দিন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিঙ্গাপুর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিঙ্গাপুর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৃতি সন্তান সিঙ্গাপুর প্রবাসী কবি আসাদুজ্জামান আসাদ (ডিপ্লোমা এন্ড কি. ইউ.সি.)।
গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রেস বিজ্ঞপ্তিতে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয় এতে সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পাঠান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এইচ. আদনান শাহ।