• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গনেশপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গনেশপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার (কে.টি) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মান্দা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলালের সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গনেশপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক শামশুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখার আহ্বায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, মোজ্জামেল হক মকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু, সাবেক বিএনপি নেতা এ্যাড.আব্দুস সালাম,সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মান্দা উপজেলা শাখার আহবায়ক এমদাদুল হক সুলতান এবং নওগাঁ জেলা যুবদলের সিনিয়র আহবায়ক রওশন আলম প্রমূখ।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখার সদস্য আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম,নওফেল আলী মন্ডল, অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মান্দা উপজেলা শাখার সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা সদর ইউনিয়ন শাখার আহবায়ক গোলাম সরোয়ার স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুসুম্বা ইউনিয়ন শাখার সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরানপুর ইউনিয়ন শাখার সভাপতি গোলাম মোস্তফা প্রমূখ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মান্দা উপজেলা শাখার আহবায়ক নূরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক ডি.এম আব্দুল মালেকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে সভাপতি পদে শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দিন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান মিঠুন নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category