• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়ায় শিক্ষক-শিক্ষিকাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

আনিসুর রহমান,নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার ভিতরভাগ বাইআপ উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে প্রবেশ করে শিক্ষক-শিক্ষিকাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক,সুধীজন ও অভিভাবকেরা। বৃহস্পতিবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ওই স্কুলমাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ১ জানুয়ারি সকাল ১১টার দিকে সাঙ্গু-পাঙ্গু নিয়ে অবৈধভাবে স্কুলে প্রবেশ করে নিজেকে সভাপতি করার জন্য প্রধান শিক্ষককে জিম্মি করে তার থেকে স্কুলের সাদা প্যাডে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয় আল-আমিন নামের এক মাদকসেবি। এনিয়ে থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। বাধ্য হয়ে মানববন্ধনের মাধ্যমে তাদের শাস্তি দাবি করেন তারা।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভিতরভাগ বাইআপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন,পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাব্বেল আলী ও সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় সুধীজন ও শিক্ষার্থীরা।

অভিযুক্ত আল-আমিন দাবি করেন, সেদিন কাউকে কোনো ভাবে লাঞ্ছিত করা হয়নি। প্রধান শিক্ষক তাদের স্কুলে ডেকে নিজে কমিটিতে তাদের নাম মনোনয়ন করেন। এরপর তিনিই আবার থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তের জন্য এস.আই. ফজলুল হককে নির্দেশ দেয়া হয়েছিল। পরবর্তী বিষয়টি তার থেকে জেনে জানাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category