বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সেই মিজানুর রহমান ওরফে মজনুর বিরুদ্ধে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী । রবিবার সকালে রামপাল উপজেলার খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।
রবিবার সাকালে খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে গৌরম্ভা এলাকাবাসীর আয়োজনে শ্রীরম্ভা ও নোয়াল তলা, বর্ণী এলাকার নাইম শেখ, কামরান শেখ, মমতাজ বেগম, শিমুল,রুবেল, শুকুর আলি, মহিদ শেখ, ওবায়েদ শেখ, তরিকুল ইসলাম বক্তৃতা করেন । এসময় গৌরম্ভার শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ।
এ মানববন্ধনে উপস্থিতি ভুক্তভোগী মমতাজ বেগম বলেন, আমার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে ১লাখ ৭৫ হাজার টাকা নিয়েছে, টাকা চাইলে বলে এসে দিতেছি আমি এর বিচার চায় ।
আর এক ভুক্তভোগী নাইম শেখ বলেন, ভাঙ্গারি বিক্রয় কথা বলে আমার বন্ধুর বাবার কাছ থেকে ৫২ লক্ষ ৫০ হাজার টাকা তার সোনালী ব্যাংকের এর মাধ্যমে প্রতারণা করেছে,তাই এলাকার সকলে দাবি প্রতারক চক্রের মূল হোতা মিজানুর রহমান মজনুকে অতি দ্রুতই বিচারের আওতায় আনা হোক।
অভিযুক্ত মিজানুর রহমান মজনুর সাথে সাংবাদিকরা যোগাযোগ করতে তার মুঠো ফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিজানুর রহমান ওরফে মজনু এলাকায় চিহ্নিত প্রতারক হিসেবে পরিচিত। সে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা মুখ খুলেই উল্টো মজনুর হাতে হয়রানীর শিকার হন। এছাড়া মিজানুর রহমান নানা কৌশলে থানা পুলিশের ভয়সহ সন্ত্রাসীদের দিয়ে ভুক্তভোগীদের হয়রানি করছেন। যার কারনে এলাকার সাধারন মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহশ পায় না । আমরা প্রশাসনের কাছে প্রতারক মিজানের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।