• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটের ৪টি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চাই -শেখ হেলাল উদ্দিন এমপি

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাগেরহাটের ৪টি আসন আমরা উপহার দিতে চাই। এজন্য দলীয় নেতাকর্মীদের ঈদ পর থেকে সাধারন মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরতে হবে।

সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে জনগনকে জনগনকে সজাগ করতে হবে। বুধবার বিকালে বাগেরহাট পৌরসভা হলরুমে অসহায়, দরিদ্র ও দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল উদ্দিন এমপি এ কথা বলেন।
এসময় বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় বলেন, দলীয় নেতাকর্মীরা এক থাকলে আওয়ামী লীগকে কেহই পরাজিত করতে পারবেনা। প্রধাানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীরা এক হয়ে কাজ করতে হবে। আমরা এক থাকলে ইনশাআল্লাহ আবোরো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট- ২ আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী প্রমুখ। অনুষ্ঠানে এমপি শেখ হেলাল উদ্দিন নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তার ও শেখ তন্ময়ের ব্যক্তিগত তহবিল থেকে বাগেরহাট ও ফকিরহাট উপজেলার ১৪ হাজার অসহায়, দরিদ্র ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরন করেন। #
—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category