বাগেরহাট প্রতিনিধি ।।
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি” এই শ্লোগানকে সামনে রেখে এডাব বাগেরহাট জেলা কমিটি বুধবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেছে। মানব বন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নারী নেত্র আম্বিয়া খাতুন, এডাব বাগেরহাট জেলা কমিটির সম্পাদক ও আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, অগ্রদুত এর নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন খোকন, শাপলা মালুক মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক এ্যাড, লুনা সিদ্দিকী, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুখার্জী
রবিন্দ্র নাথ, উন্মেষ এর নির্বাহী পরিচালক মোঃ মনজুরুল ইসলাম, বাদাবন সংঘের জেলা কোঅডিনেটর সুরাইয়া আক্তার, বাগেরহাট জেলা স্কাউটস এর সহকারী কমিশনার মোঃ সাকির হোসেন প্রমুখ। মানব বন্ধনে সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।