বাগেরহাটে প্রতিনিধি:
বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃনাল কান্তি চ্যাটার্জি নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। এসময় নিহতের স্ত্রী শেফালী রানী চ্যাটার্জী (৬০)ও মেয়ে স্কুল শিক্ষক ঝুমা রানী চ্যাটার্জী (৩৮) আহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
নিহতের কন্যা ঝুমা রানী চ্যাটাজী জানান, প্রতিবেশি আজিজ শেখের ছেলে হুমায়ুন শেখের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধায় এলাকার নুরইসলাম এসে হুমকি দেয় রাতেই দেখিয়ে দিব। পরে রাত সাড়ে বারোটায় নুরইসলামসহ ৪ জন এসে আতর্কিতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে বাবাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আমরা তাকে উদ্ধার করে গেলে আমি ও আমার মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আমার পিতাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহতের স্ত্রী শেফালী রানী চ্যাটাজী জানান, হুমায়ুন শেখের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা দেশী অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে।
এবিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইদুল ইসলাম মোবাইল রিসিভ করেননি।