• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে বসত বাড়িতে হামলা, ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি,,

বাগেরহাটে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হল রুমে সদর উপজেলার চাপাতলা গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে মহি শেখ (৩৮) এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে মহি শেখ জানান, বুধবার ২৮মে বিকাল সাড়ে তিনটার দিকে বসত বাড়ীর বাহিরে অবস্থান করছিলাম। পরিবারের লোকজন বাড়ীতে অবস্থান করাকালে পূর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী আনিচ মল্লিক, লিলি বেগম,ফাতেমা বেগম, বেগম শাওন মল্লিক, আতিয়ার শেখ দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে বসত বাড়িতে প্রবেশ করে। তারা বসত ঘরের সামনের গড়াবেড়া ভাংচুর, বসত ঘরের জানালার গ্রীল, প্রবেশের দরজা, ঘরের টিন কুপিয়ে ও হাতুর দিয়ে আঘাত করে বসতঘর মারাত্মকভাবে ক্ষতি করে।
আমার কন্যা ঝর্না আক্তার বাধা দিলে বিবাদী লিলি বেগম আমার কন্যার গলার ধরিয়া ধাক্কা দেয় এবং হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন করার হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি হামলার ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে এ সময় পার্শ্ববর্তী সোহান সরদার উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category