বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উদ্ধগতি এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্র ঘোষিত বাগেরহাট সদর উপজেলার কর্মসূচী বাস্তবায়ন কারী দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এর নেতৃত্বে শনিবার সকাল ১০ টায় বাগেরহাট খানজাহান আলী মাজারের পুরাতন মোড়ে এ অবস্থান কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে বাগেরহাট সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ অবস্থান কর্মসূচীতে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভাপতি সাহিদা আক্তার, সাধারন সম্পাদক নার্গিস আক্তার ইভা, যুবদলের সাবেক সম্পাদক আইউব আলী মোল্লা বাবু, ছাত্র দলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দীপ, যুবদলনেতা সরদার জসিম উদ্দিন,ওমরআলী মুন্না, নাসির উদ্দিন,বাপ্পি আহম্মেদ বাবু, মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম,ছাত্র দলনেতা হাবিবুল্লা ওয়াহেদ,সাদ্দাম হোসেন,শ্রমিক দলনেতা বেদার হোসেন, মোঃ আমিনুর প্রমুখ।#