• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে অটোচালক নিহত, আহত ৪

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ রবিবার, ১১ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মোঃ রফিক খান(৪০) নামের এক অটো চালক নিহত হয়েছেন। ওই যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার (১১ জুন) বিকেল ৩ টায় চিতলমারী উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন চৌরাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই ওই এলাকা থেকে ছুরিকাঘাতকারী মাদকাসক্ত স¤্রাট শেখ (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ছুরিকাঘাতকারী স¤্রাট শেখ চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের আকরাম শেখের ছেলে।
নিহত মোঃ রফিক খান একই উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। সে পেশায় একজন অটো চালক। আহতরা হলেন, আড়ুয়াবর্নি চরপাড়া এলাকার মতিয়ার রহমান শেখের ছেলে রায়হান শেখ(২৭), পাটরপাড়া এলাকার আলমগীরের ছেলে তানভির(২৪), হিজলা এলাকার কবির মোল্লার ছেলে আবু সাঈদ(২৪) এবং কচুয়া উপজেলার ধোপাখালি, আমিনুর রহমান (২৫)। এদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় রায়হানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতক্ষদর্শী নাজমুল মোল্লা বলেন, হঠাৎ করেই দেখি স¤্রাট দৌড়ে এসে যাকে সামনে পাচ্ছে তাকে ছুরি মারছে। সাথে আজে বাজে কথা বলছে। ভয়ে কেউ স¤্রাটের কাছে যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে স¤্রাটকে গ্রেপ্তার করে। এর মধ্যেই স¤্রাটের ছুরিকাঘাতে ৫জন আহত হয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতকারী স¤্রাট শেখকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে সে ছুরিকাঘাত করেছে, তা জানার চেষ্টা চলছে। এর সাথে অন্য কোন বিষয় রয়েছে কি না, তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category