• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাগেরহাটে রাতে যুবলীগ কর্মী কে কুপিয়ে হত্যার চেষ্টা

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার দরিতালুক এলাকায় সন্ত্রাসীরা মামুন শেখ (২৫) নামের এক যুবলীগকর্মীকে কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে এ ঘটনার পর মুমুর্ষ অবস্থায় মামুন কে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। মামুন শেখ স্থানীয় নোনাডাঙ্গা গ্রামের ইমলান শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মামুন ও তার পরিবারের লোকেরা বুধবার সকালে জানান, মামুন মঙ্গলবার রাত ১১ টার দিকে তার পিতার জন্য ওষুধ ক্রয় করতে খান জাহান মাজার মোড়ে যাওয়ার পথে দরিতালুক মোড়ে তাকে হামলা করে। পুর্ব-শত্রæতার জের ধরে সাবেক ইউপি মেম্বর মুকিতসহ তার সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে মামুন কে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে।

স্থানীয় কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মোহিতুল ইসলাম পল্টন জানান, খবর পেয়ে আমি নিজে মামুন কে দেখতে হাসপাতালে যাই। এবং বিষয়টি থানা পুলিশ কে জানাই। রাজনীতিতে সক্রিয় না থাকলেও মামুন যুবলীগের কর্মী। পুর্ব-শত্রæতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্ধেশ্যে এ হামলা করেছে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায় এবং খোজ খবর নেয়া হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category