• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

পেশাগত দায়িত্ব পালনকালে বাগেরহাটের কচুয়ায় তিন সংবাদ কর্মির উপর হামলার প্রতিবাদ ও দোশীদের শাস্তির দাবীতে মোংলায় মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিক বৃন্দ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাংবাদিক নুর আলম শেখ’র সভাপতিত্বে আলী আজীম’র সঞ্চালনায় পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাভিশন টেলিভিশন এর মোংলা প্রতিনিধি জসিম উদ্দিন, ডিবিসি টেলিভিশন এর মোংলা প্রতিনিধি সুব্রত ঢালী, দৈনিক দক্ষিনাঞ্চলের প্রতিনিধি শফিকুল ইসলাম শান্ত।

এসময় উপস্থিত ছিলেন, আর টিভির সোহাগ মোল্লা, বাংলার দূতের এমরান হোসেন বাবুল, খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান, দৈনিক সময়ের কন্ঠের ওমর ফারুক, দৈনিক ভোরের ডাকের হাসিব সরদার, দৈনিক আমার সংবাদের হাফিজুর রহমান, দৈনিক গনমুক্তির মনির হোসেন, দৈনিক সকাল বেলার নুর আলম বাচ্চু, দৈনিক বাংলাদেশ সমাচারের শেখ রাসেল, দৈনিক জনবানীর বায়জিদ হোসেন, তরঙ্গ নিউজের সুমন মন্ডল সহ মোংলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সংবাদ কর্মিদের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। দোষী ব্যক্তিদের শাস্তি না হলে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

আহত তিন সাংবাদিক হলেন, বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মামুন আহমেদ ও ডি বি সি নিউজ টেলিভিশন এর বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডল।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হন ওই তিন সাংবাদিক।

এসময় সশস্ত্র দুর্বৃত্তের দল তাদের বেধড়ক মারপিট করে ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে তিন সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category