বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট শহরের খারদ্বার নিবাসী বাগেরহাট প্রেসক্লাবের তিন বারের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী আকুঞ্জি দীর্ঘ রোগভোগের পর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (০১ মে) বেলা ২ টার সময়তার নিজ বাসভবনে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। বুধবার বাদ এশা খারদ্বার ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তানসহ অগনিত আত্মিয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কর্মজীবনে এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক ইনকিলাব ও দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে বাগেরহাট জেলা প্রতিনিধি হিসাবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। এদিকে শওকত আলী আকুঞ্জির মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।