• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় ঝটিকা মিছিল নিয়ে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন, গ্রেপ্তার- ১

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফাকক্ষ বাস্তবায়নের দাবিতে রাজশাহীর বাঘায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। রাজশাহী জেলা বিএনপির আহ্বয়ক আবু সাঈদ চাঁদের নের্তৃত্বে বাঘা পৌরসভার বাজুবাঘা এলাকার কদবেল তলা থেকে ঝটিকা মিছিল নিয়ে বিক্ষোভ এ কর্মসূচি পালন করে।
পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ জানান, সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিএনপির দলীয় কর্মসূচির অংশ হিসেবে, বিক্ষোভ মিছিল করেছি। তবে বিভিন্নভাবে পুলিশের বাঁধার সন্মুখিন হতে হয়েছে। এর আগের দিন রাতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা মামুন গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অবৈধ সরকারের পতনের বিকল্প নেই।’ সরকার বিএনপিকে চরম ভাবে ভয় পাচ্ছে বলেই অহেতুক নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তবে গ্রেপ্তার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল করিম জানান, সমবেত হওয়ার খবরে ঘটনাস্থল এলাকায় যাওয়ার আগেই তারা চলে গেছে। চোরাগুপ্ত ভাবে সদর এলাকার বাইরে করে ফেসবুকে দিতে পারে। উপজেলা সদর এলাকায় কোন বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। আগের দিন রাতে আব্দুল লতিফকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারের পর সোমবার (১৬ জানুয়ারী) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category