• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় শয়ন কক্ষের ফ্যানে ঝুলছিল কলেজ ছাত্রী, উদ্ধার করে রামেক মর্গে পাঠালো পুলিশ

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ইসরাত জাহান সুমি (১৭)’র মরদেহ উদ্ধার করে শুক্রবার (১০-১০-২০২৫) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে বাঘা পৌরসভার পাকুড়িয়ার বেলালের মোড় এলাকায় জহুরুল ইসলামের মেয়ে ও শাহদৌলা সরকারি কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী ।
পুলিশ ও স্থানীয়দের ধারনা শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টার আগের যে কোন সময়ে সে আত্নহত্যা করতে পারে ।
জানা যায়, শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টায় ছাত্রীর বাবা জহুরুল ইসলাম দরজায় গিয়ে খাবারের জন্য ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি। এসময় ছাত্রীর বড়ভাই ইমদাদুল ইসলাম স্থানীয় কিছু লোকজনের সহায়তায় ছাত্রীর শয়ন কক্ষের জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে ভেতরে গিয়ে ওড়নার গিট খুলে ঝুলন্ত মরদেহ নীচে নামিয়ে পুলিশকে খবর দেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন জানান,মা-বাবার ইচ্ছামতে শুক্রবার তার বিয়ের কথা ছিল। তবে শোক সন্তপ্ত পরিবারের কাছে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক ভিকটিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা যাচ্ছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, একটি অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য ছাত্রীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category