• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলছিল যুবক

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,,

রাজশাহীর বাঘায় মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের আরমান আলী ছেলে রনি ইসলাম(২৬)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামের আজিজুল ইসলামের আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রনি ইসলাম শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ি থেকে গ্রামের মধ্যে যান। পরে বাড়ি আসেনি। বিকেলে হরিরামপুর গ্রামের আম ব্যবসায়ী লায়েব আলী তার খরিদ করা আজিজুল ইসলামের আমবাগানে গিয়ে পাশের একটি বাগানের আম গাছের ডালে ওই যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রশিতে ঝুলতে দেখেন। এসময় তার হাক ডাকে পাশের লোকজন সেখানে ছুটে যান। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরিবারের দাবি,রনি মানুষিকভাবে অসুস্থ ছিল।
পিতা আরমান আলী জানিয়েছেন, সাদিয়া নামে ৮ বছর বয়সী এক কন্যা রয়েছে রনির । স্ত্রী মাবিয়া জানান, গত ২ মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেওয়ার একদিন পরই মারা যায়। সন্তান মারা যাওয়ার পর থেকে মানুষিকভাবে অসুস্থ ছিল রনি ।

বাঘা থানার সহকারি পুলিশ পরিদর্শক (এস আই) নাসির উদ্দিন তুহিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খানায় আনা হয়েছে। অপমৃত্যুর মামলা করে হবে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category