• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও খাবার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ সোমবার, ২ জুন, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,,

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ জুন’২৫) উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করা হয়। পরে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহকারি অধ্যাপক (অবঃ)জাহাঙ্গীর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন।
সভায় বক্তারা বলেন,স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য।স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠা করেণ, সংবাদ পত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। দেশে বহু দলীয়গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশ, মাটি ও মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনের দিকে এগিয়ে যাবে।

প্রধান অতিথীর বক্তব্যকালে রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল বলেন, গত ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য দলীয় নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এদেশ ছেড়ে পালিয়ে যাইনি।
অধ্যাপক (অবঃ)জাহাঙ্গীর হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি। অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন,তা না হলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সভায়,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশা ফ-ুউদ-দৌলা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মজিবর রহমান জুয়েল। ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক, আসিকুর রহমান হিমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রনিসহ আরো অনেকেই।
পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category