বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বজ্রপাতে মুক্তার হোসেন (৩৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(০৯-১০-২০২৪) বেলা আড়াইটায় পদ্মার চরে গাছ কাটার সময় বৃষ্টি-বজ্রপাতের মধ্যে পড়ে। তাকে উদ্ধার কওে উপজেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। মুক্তার হোসেন উপজেলার খায়েরহাট গ্রামের ইনছার আলী সরদারের ছেলে। বাঘা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিয়াম হোসেন জানান,মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।##