• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় মাদক-চুরিসহ পুলিশের অভিযানে মামলায় গ্রেফতার -১৩

দিনকাল বিডি / ৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ মে, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাঘা থানা পুলিশের অভিযানে ৮ জন মাদক কারবারি,চুরি মামলায় ২জন চোর, ওয়ারেন্টভূক্ত ২জন ও জেলা ডিবি পুলিশের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়,শুক্রবার (২৩/০৫/২৫) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, বাঘা থানার ওসির দিক নির্দেশনায় বৃহসপ্রতিবার (২২/০৫/২৫ ইং) রাতে এসআই(নিঃ) নাসির উদ্দীন ওরফে তুহিন এর নেতৃত্বে পিএসআই জামিল, এএসআই(নিঃ) মোস্তাফিজুরসহ সঙ্গীও ফোর্সদের সহযোগিতায় অভিযাান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার- ঝিনা গ্রামের মোঃ মহির (৫০), (পিতা- ছমির উদ্দিন), চকরপাড়া গ্রামের ইমন আলী (২০), (পিতা- কোরবান আলী), নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড় পাকা গ্রামের শ্রী সনাতন কর্মকার (৪৫) (পিতা- মৃত হারান কর্মকার), মো: হাবিবুর রহমান (২৯), (পিতা- মো: খাজের আলী), মো: ইদুল (২০)( পিতা- মো: রশিদ), মো: ফিরোজ হোসেন (২০), (পিতা- মো: জাহাঙ্গীর মন্ডল), মো: জিয়াউর রহমান (৩৫), (পিতা- মৃত আঃ রহমান), মোঃ আশাদুল প্রামানিক (৩৬), (পিতা- মো: দেলশার প্রামানিক)।

চুরি মামলার আসামীরা হলেন- উপজেলার বাউসা (টাউরী পাড়া) গ্রামের শিমুল ইসলাম ওরফে কাজল(২১)( পিতা-ইমদাদুল হক) , মালিয়ানদহ গ্রামের মোঃ শাহাবুদ্দিন(৩৭) (পিতা-মৃত রুস্তম মালিথা ওরফে নজরুল)। এছাড়াও গ্রেফতারী পরোয়ানা মূলে বাঘা থানা পুলিশ কর্তৃক ২ জন গ্রেফতারকৃ রয়েছে । ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত মাদক মামলার আসামীরা হলেন-উপজেলার জোত কাদিরপুর গ্রামের মোঃ ইসলাম আলী (৩২) (পিতা-মোঃ আফছার আলী)। অফিসার ইনচার্জ(ওসি) আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category