বাঘা(রাজশাহী)প্রতিনিধি: বাঘা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডগুলোতে বইছে ভোটের হাওয়া। হোটেল, রেস্তোরাঁ আর চায়ের দোকানগুলোতে নির্বাচনী আলাপ–আলোচনায় মেতে উঠেছেন ভোটাররা। নির্বাচনী প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন, ভোটারদের মন পেতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন।
২৯শে ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিভিন্ন এলাকার পথে পথে ঘুরে আর রাতে মুঠোফোনে ভোট চাইছেন। দিনে গণসংযোগ শেষে রাতে প্রার্থীর বাড়িতে চলছে। এলাকার সচেতন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন বাঘা পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগান মুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো পৌরসভা। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল ইসলাম মমিন। কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মমিনুল ইসলাম মমিন ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। পাশাপাশি মাইকিং জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি কাউন্সিলর থাকাকালীন পাড়ায় পাড়ায় রাস্তা ও ড্রেন হয়েছে। অসহায় লোকজন পেয়েছেন বিধবা ও বয়স্ক ভাতার কার্ড। দেয়া হয়েছে মাতৃত্বকালীন ভাতা। বিশেষ করে পৌরসভার সড়কে রাতে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। পৌরবাসী পেয়েছেন সুন্দর আধুনিক পৌরসভা । পৌরবাসীর ঘরে-ঘরে পৌঁছে দিয়েছি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এখন সিদ্ধান্ত নেবেন ভোটাররা কাকে কাউন্সিলর বানাবেন।
অন্যদিকে প্রার্থী দুলাল হোসেন পক্ষে কর্মীদের প্রচারণায় দেখা যাচ্ছে। প্রার্থী দুলাল হোসেন তার কর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, ভোটে জয়ের আশাবাদী।
একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানাচ্ছেন।
আগামী ২৯ ডিসেম্বর টেবিল ল্যাম মার্কায় (ইভিএম) মাধ্যমে বাঘা পৌরসভায় ভোটগ্রহণ হবে। নির্বাচনে কাউন্সিলর পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুলাল হোসেন (পানির বোতল মার্কা)। এদের মধ্যে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় মমিনুল ইসলাম মমিন কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ।
বাঘা পৌরসভার ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬। #