• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাজারে গরু নিয়ে যাওয়ার পথে ভটভুটি উল্টে এক ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪

দিনকাল বিডি / ৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পাবনা অরনখোলা বাজারে গরু নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সাজিদুর রহমান (৩৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরও চার জন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, একই গ্রামের সাইফুল ইসলাম, কুদ্দুস, রেজাউল ও আলম। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাজিদুর রহমান, রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মকসেদ আলীর ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক জানান, কোরবানি ঈদ উপলক্ষে গোপালপুর গ্রামের সাজিদুর রহমান-সহ কয়েকজন ব্যক্তি শনিবার ভোর রাতে তাদের পোষা গরু বিক্রির জন্য ভটভুটি গাড়ি যোগে পাবনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
পথেমধ্যে সকাল সাড়ে ৭ টার দিকে বাগমারা উপজেলার তাহেরপুর কালিমুন্দির সুকুরের মেলের কাছে পৌঁছালে হঠাৎ করে গাড়িটিতে থাকা গরু ঝাকুনি দিয়ে উঠে। এসময় সাজিদুর ভয়ে গাড়ি থেকে লাফ দেয়। মুহূর্তের মধ্যে গরু বোঝায় গাড়িটিও উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে জানতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুরুল হোদার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category