এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম:: বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, চট্টগ্রামের কৃতিসন্তান/চট্টগ্রামবাসীর গর্বের ধন, জননেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দল নিবেদিত এই নেতাকে আল্লাহ বেহেস্তে নসীব করুন। আমীন।
এখনকার সময়ে বিএনপি রাজনীতি কে চাপিয়ে ধরা কিছু ব্যাক্তি বিশেষ যখন নিজেদের কে বিএনপি’র খুব বড় নেতা সহ অনেক কিছু ভেবে অনেকের মতো বিএনপি’র একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ সাংবাদিক হিসেবে এ প্রতিনিধির মতো এমন একজন কে ও যখন অবজ্ঞা-অবহেলা সহ সর্বক্ষেত্রে তিরস্কারের ভুমিকা দেখায় তখন অতি আফসোস এর সাথে বলতে যায়- ইন্তেকালকৃত চট্টগ্রামের রাউজান তথা চট্টগ্রামবাসীর গর্ব, বীরমুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, দল নিবেদিত প্রাণ এবং দলীয় সাধারণ নেতা-কর্মীদের জন্য নিজের প্রায় সর্বস্ব বিলিয়ে দেয়া এবং নিরহঙ্কারী এক মহান ব্যাক্তিত্ব আবদুল্লাহ আল নোমান এর অতি কাছে থেকে আস্থাভাজন এ পরিনত হয়েছিলেন এ প্রতিনিধি দল করার/দলের দায়িত্ব পালন করে আসার সুবাদে এবং দলের একমাত্র পত্রিকা ‘দৈনিক ‘দিনকাল’ পত্রিকার একজন সাংবাদিক হিসেবে।
মরহুম আব্দুল্লাহ আল নোমান এর অতি কাছে থেকে তার সান্নিধ্যে আসার সুযোগ ও হয়েছিলো একমাত্র দলীয় পত্রিকা ‘দৈনিক ‘দিনকাল’ এর সাংবাদিক হওয়ার কারণে। দলীয় কতো প্রোগ্রামে তার সাথে থেকে পত্রিকায় নিউজ করেছেন এ প্রতিনিধি তা আজ হিসেব করে দেখার সুযোগ ও নেই। দল এমন একজন নেতা কে হারালো! যার অবদান অপুরনীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে। স্মৃতি চারণ করতে গেলে লিখে শেষ করা যাবে না।
শেষান্তে আল্লাহর দরবারে আর্জি রাখতে হচ্ছে- আল্লাহ্ যেনো তার জীবদ্দশায় সকল ধরনের ভুল-ত্রুটি ক্ষমা করে বেহেস্তে নসীব করে নেন। আমীন।
উল্লেখ্য, আজ ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের কাজীর দেউরিতে পূর্ব ঘোষণা মাফিক বিএনপি’র বিশাল সমাবেশ হওয়ার কথা ছিলো। আর ওই সমাবেশে মরহুম আব্দুল্লাহ আল নোমান প্রধান/বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার ও কথা ছিলো।
কিন্তু, হঠাৎ তিনি ঢাকার নিজ বাসায় ভোর সকাল পৌনে ৬ টার দিকে ইন্তেকাল করার কারণে বিএনপি’র নীতি নির্ধারক মহল তার প্রতি শ্রদ্ধা-সম্মান প্রদর্শন এর নিরীখে আজকের ওই সমাবেশ টি স্থগিত করার ও ঘোষণা দিয়েছেন।
পাওয়া খবরে জানা গেছে, আজ বেলা আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং বাদ আসরনয়া পল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এর পর তার নিজের এলাকা চট্টগ্রামে কখন আনা হবে এবং কখন/কোথায় নামাজে জানাজা ও দাফন কার্য্য অনুষ্ঠিত হবে তা এ রিপোর্ট লেখার পুর্ব মুহুর্ত্ব পর্যন্ত জানা যায়নি।
আমরা জাতীয় অনলাইন দৈনিক ও চ্যানেল ভিশন এসটিভি’র পক্ষ থেকে মরহুম আবদুল্লাহ আল নোমান ইন্তেকালে গভীর শোক্ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
সাথে মরহুমের শোকাভীভূত পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি