এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: গত দুই হাজার আঠারো সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশা নিয়ে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে মোট ২২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে বাছাই করে চেম্বার কামাল উদ্দিন, মনিরুল ইসলাম ইউসুফ ও নুরুল আমিন চেয়ারম্যানকে প্রাথমিক ভাবে মনোনীত করে চিঠি দেয়া হয়েছিলো। তৎপরবর্তীতে ওই ৩ জন থেকে বাছাই করে নুরুল আমিন চেয়ারম্যান কে-ই মনোনীত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় প্রতীক ‘ধানের শীষ’ তার হাতে তুলে দেয়া হয় কেন্দ্রীয় ভাবে।
তখনকার ওই নির্বাচন নির্বাচনের মতো হয়নি বাট হয়েছে পেশী শক্তির জোরে এক তরফা নির্বাচন! পরে সেই নির্বাচন বিএনপি বয়কট ও করে।
কিন্তু, কথা হচ্ছে-দীর্ঘ সাত বছর পর আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকাতে অনুষ্ঠিতব্য দলের বর্ধিত সভায় যোগদানের জন্য দলের পদ-পদবীর আলোকে যাদের কে কার্ড ইস্যু করা হয়েছে তা শো না করে অতি উৎসাহী ওই সব নেতা এবং তাদের পক্ষিয়রা কেনো-ই বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে গত নির্বাচনে প্রাথমিক ভাবে মনোনীত হওয়ার ওই কার্ডটি শো করে হাসি তামাশার সৃষ্টি করে যাচ্ছেন তা নিয়ে পুরো চট্টগ্রাম ব্যাপী দলের সাধারণ নেতা-কর্মী এবং দল সমর্থিত সাধারণ মানুষ সহ অন্যান্য সকল শ্রেণী ও পেশার মানুষের মাঝে নানাবিধ: ও প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি হয়েছে।