আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি।
সারাদেশে বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপির ডাকা অবরোধের নামে তাদের নৈরাজ্যের প্রতিবাদে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন সমাবেশ করেছে ভালুকা উপজেলা আওয়ামীলীগ। এসময় বক্তব্যে উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের নামে মানুষ হত্যা করছে, বিএনপি জামায়াত তো জ্বালাও-পোড়াও ছাড়া কিছুই করতে পারেনা, গোলাম মোস্তফা আরো বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দলে নাই, বিএনপি এখন সন্ত্রাসীদের দলে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা আ’লীগের সহ-সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রিয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার প্রমুখ।