জিল্লুর রহমান রতন, জামালপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাংসদ মির্জা আজম এমপি বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্থ ও প্রশ্নবিদ্ধ করতে বিএনপি আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র ও চক্রান্তের চেষ্টা চালাচ্ছে। বিএনপি যদি ষড়যন্ত্র ও চক্রান্তের ছোবল মেলান্দহের মাটিতে দেয় তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (২২জুলাই) দুপুরে মেলান্দহ পৌর শাখার যৌথ বর্ধিত সভায় মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মির্জা আজম আরও বলেন, বিএনপির সকল ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামীলীগ যত উন্নয়ন-ই করুক, শেখ হাসিনা যত উন্নয়ন করুক কোনো কিছুই বিএনপির ভালো লাগবে না। সেকারনে আমরা প্রত্যেকেই আওয়ামী লীগের পক্ষে সাধারণ মানুষ য়ারা আছেন তাদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করবো, তাদের ভোট নিবো, তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসবো । বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তের চেষ্টা চালাচ্ছে। সেই চক্রান্তের একটা ছোবল যদি মেলান্দহের মাটিতে দেয় তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
মেলান্দহ পৌর শাখার সভাপতি আসাদুল্লাহ ফারাজী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলালের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, হাজী দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলের সদস্য ও মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন মেলান্দহ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ। সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। এরপরে পৌর, উপজেলা ও জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।#