• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বেলকা মজিদপাড়া স্কুলের বহুতল ভবনের ভিত্তি স্থাপন

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার চারতলা ভবনের ভিত্তি স্থাপন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নিবার্হী প্রকৌশলী মো. বেলাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, সহকারি প্রকৌশলী আশিষ কুমার বসুরায়, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, উপসহকারি প্রকৌশলী মো. শাহজাহান সরকার, ঠিকাদার ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম সোহেল পারভেজ, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব খোকন, দক্ষিণ রামজীবন খংগুয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, পরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, বিশিষ্ট সাংবাদিক গোবিন্দ লাল দাস, ভবতোষ রায় মনা, আমিনুল ইসলাম, শাহ রেদওয়ানুর রহমান, আবু সায়েম প্রমূখ।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ভবনটির একতলার নির্মাণ কাজ করছেন গাইবান্ধার মেসার্স জিএম সোহেল পারভেজ ঠিকাদারী প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category