• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করায় মাদারগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

এম আর সাইফুল,মাদারগঞ্জ,জামালপুরঃ

ভারতের মহারাষ্ট্রে হিন্দু ধর্মগুরু-রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করায় জামালপুরের মাদারগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর (শনিবার) উপজেলার বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা করেন জামালপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি শামসুদ্দিন,জামালপুর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন, উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাফেজ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ছানাউল্লাহ,
সাংগঠনিক সম্পাদক মাও. মো. আশরাফ আলী প্রমুখ। এসময় নেতারা ভারতের মহারাষ্ট্রে হিন্দু ধর্মগুরু-রামগিরি মহারাজকে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন নবী রাসুলকে নিয়ে এ ধরনের কটূক্তির জন্য তাকে কতল করার বিধান রয়েয়ছে ইসলামে।
ভারতের কুলাঙ্গার রামগিরি সহ সকল কটুক্তিকারী ও ইসলাম নিয়ে আপত্তিকর বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারীর যথোপযুক্ত শাস্তি দিতে হবে।
তাঁরা আরো বলেন বাংলাদেশের মাটিতে নাস্তিক মুর্তাদদের ঠাই নাই, নাস্তিক মুর্তাদদের হুশিয়ারি করে বলেন বাংলাদেশের জমিনে নবী রাসুলকে নিয়ে কটুবাক্য উচ্চারণ করার সাহস দেখাবেন না, ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করার দুঃসাহস দেখাবেন না, মুসলিম জনতা ক্ষেপে গেলে কেউ থামাতে পারবে না। বক্তাগণ আরো বলেন, আমরা হিন্দু মুসলিম এক সাথে মিলে মিশে আছি থাকবো, কেউ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দুর্গা পূজায় যেনো কেও নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে সেই লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে পাহাড়া দেওয়ার জন্য তৌহিদি জনতাকে উদাত্ত আহ্বান জানান।
নবী রাসুলের কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বচ্চ শাস্তি দাবী করেন বক্তারা। পরে শহীদ মিনার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলিটি শেষ করে এবং মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category