• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভালুকায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র মৃত্যু।

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি।
ভালুকায় আরাফাত নামে ১৫ বছরের এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। নিহত আরাফাত স্থানীয় বুলবুল মিয়ার ছেলে। উপজেলার শিরিরচালা রাহমানিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ীর পাঁচপাই এলাকার একটি অরক্ষিত পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, আরাফাত সোমবারে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে ওই পুকুরে গোসল করতে নামে। বন্ধুরা গোসল শেষে বাড়ি চলে গেলে একাই সাঁতার কাটে আরাফাত। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে আরাফাতের পরিবার বন্ধদের কাছে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানায়, খবর পেয়ে পরিত্যক্ত ওই পুকুরে জাল ফেলে আরাফাতের লাশ উদ্ধার করা হয়েছে।

অরক্ষিত ওই পুকুরে ডুবে গত বছর একই এলাকার আলম মিয়ার ছেলে আহাদ নামে ৮ বছরের এক শিশু মৃত্যু হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category