• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভালুকায় মসজিদ ও এতিমখানার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ২৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

আবু ইউসুফ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মসজিদ ও এতিম খানার জমি দখল করে ন্যাশনাল পলিমার গ্রুপের কাছে অবৈধ ভাবে বিক্রি ও এলাবাসীকে অত্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী বৃন্দ।

শনিবার (৩০সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আব্দুল্লাহ বিন মনির নামের এক ভোক্তভোগী জানান, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া নয়াপাড়া গ্রামে মসজিদ ও এতিমখানায় দানের উদ্দেশ্যে ক্রয়কৃত হবিরবাড়ি ২৭ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু সালাউদ্দিন সরকার গংরা জবর দখল করে করে ন্যাশনাল পলিমার গ্রুপের কাছে অবৈধ ভাবে বিক্রি করে দেয়। এই ঘটনায় তিনি বাদি হয়ে ভালুকা মডের থানায় সালাউদ্দিন সরকার, শারফুল মিয়া, বাবু সরকার, কামরুল ইসলাম, সোহেল আকন্দ, সাহেব আলী, আবদুর রহমান, আতাউর রহমান, নুর আলম ও জাহাঙ্গীর আলমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে (নম্বর-৩৫) মামলা দায়ের করেন। আদালতে মামলা চলমান থাকার পরও সালাউদ্দিন সরকারের সহযোগীতায় ন্যাশনাল পলিমার অবৈধ ভাবে বাউন্ডরী নির্মাণ করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তিনি ভূমিদস্যু সালাউদ্দিন সরকারকে বিচারের আওতায় আনতে প্রসাশনের দৃষ্টি কামনা করছি।

ভূক্তভোগী হালিমা খাতুন জানান, আমি মসজিদ ও এতিমখানায় দান করার উদ্দেশ্যে যে জমিটি ক্রয় করেছিলাম সেটা ভূমিদস্যু সালাউদ্দিন সরকার জবর দখল করে নিয়েছে, এমনকি আমার ছেলে আব্দুল্লাহ বিন মনিরকে প্রধান আসামী ও হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মুহাম্মদ নিপুনকে ২য় আসামী করে একটি মিথ্যে চাঁদাবাজীর মামলা করিয়েছে ন্যাশনাল পলিমার কোম্পানীকে দিয়ে। আমি এই জমিটি উদ্ধার ও মিথ্যে চাঁদাবাজির মামলাটি প্রত্যাহারের জন্য প্রসাশনের সহযোগীতা কামনা করি।

ওই মানববন্ধনে স্থানীয় শতাধিত ভুক্তভোগীরা ভূমিদস্যু সালাউদ্দিন সরকারের বিচার দাবি করে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category